ট্যাংকার জব্দের ঘটনায় রাশিয়ার প্রতিক্রিয়া কী?
ইউরোপ ও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এড়িয়ে শত শত ট্যাংকারে 'শ্যাডো ফ্লিট' বা ভুয়া পতাকা ব্যবহার করে গোপনে তেল বিক্রি করছে রাশিয়া, সেই অর্থ ইউক্রেন যুদ্ধে ব্যবহার করছে মস্কো। এমন অভিযোগ এনেই এবার আটলান্টিক মহাসাগরে একটি রুশ তেলবাহী ট্যাংকার জব্দ করেছে ফ্রান্স। যার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া।
