ট্রাম্প-নেতানিয়াহু উত্তপ্ত ফোনালাপের ফলাফল কী?
ইরান যুদ্ধে জড়িয়ে কতটা বেকায়দায় পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সেটি এখন দিনের আলোর মতোই পরিষ্কার। ইরানের সঙ্গে যেকোনো মূল্যে একটি সমঝোতা চুক্তি করে যুদ্ধ থেকে বের হতে চাইছেন তিনি। কিন্তু এতে বাধ সাধছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর জেরেই এবার নেতানিয়াহুকে শাসিয়েছেন ট্রাম্প।
