বেনাপোলে বিএসএফের পুশইনের চেষ্টা কি বিজিবির কারণে ব্যর্থ?
যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে নারী, শিশুসহ শতাধিক ব্যক্তিকে বাংলাদেশি পরিচয়ে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। তবে ৩১ মে দিবাগত রাতে এ ঘটনা বিজিবির কঠোর অবস্থানের কারণে ব্যর্থ হয়।
