বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের জীবনাবসান
বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ চিকিৎসাধীন অবস্থান মারা গেছেন। ১ জুন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি ঐতিহাসিক রেসকোর্স ময়দানে শেখ মুজিবুর রহমানকে যে 'বঙ্গবন্ধু' উপাধি দেওয়া হয়, তার ঘোষণা দিয়েছেন তিনি। ১৯৪৩ সালের ২২ অক্টোবর ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে তোফায়েল আহমেদের জন্ম। ১৯৬৪ সালে বিএসসি পাস করেন তিনি। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগ থেকে এমএসসি পাস করেন। তবে কলেজ জীবনেই ছাত্রলীগের রাজনীতিতে তোফায়েল আহমেদর হাতেখড়ি।
