কীভাবে যুক্তরাষ্ট্রের এমকিউ–১ প্রিডেটর ড্রোন ভূপাতিত করেছে ইরান?
ইরানের বিপ্লবী গার্ড বাহিনী-আইআরজিসি দাবি করেছে, তারা যুক্তরাষ্ট্রের একটি এমকিউ–১ প্রিডেটর ড্রোন ভূপাতিত করেছে। ৩১ মে এক বিবৃতিতে আইআরজিসি জানায়, শত্রুতামূলক অভিযান পরিচালনার উদ্দেশ্যে ড্রোনটি ইরানের আকাশসীমায় প্রবেশ করেছিল। পরে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটি শনাক্ত করে ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ধ্বংস করে।
