চট্টগ্রামের জঙ্গল সলিমপুর নিয়ে কী মাস্টারপ্ল্যান সরকারের?
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর। আপাতদৃষ্টিতে দেশের আর দশটা সাধারণ জায়গার মতো মনে হলেও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ইতোমধ্যে বেশ পরিচিতি পেয়েছে এলাকাটি। এখানকার সন্ত্রাসীরা এতটাই দুর্ধর্ষ যে আইন শৃঙ্খলা বাহিনী কোনোভাবেই তাদের বাগে আনতে পারছে না। ২৫ মে দিবাগত রাতে বুলডোজার দিয়ে র্যাবের একটি ক্যাম্পের দেয়াল ও বিভিন্ন অবকাঠামো গুঁড়িয়ে দেয় দুর্বৃত্তরা।
