অমরত্ব পেতে কত খরচ করছেন রাশিয়ার প্রেসিডেন্ট?
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দীর্ঘায়ু লাভের আকাঙ্ক্ষা আবারও এসেছে আলোচনায়। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বার্ধক্য প্রতিরোধ ও আয়ু বাড়ানোর প্রযুক্তি উদ্ভাবনে অন্তত ২৬ বিলিয়ন ডলার ব্যয়ের একটি রাষ্ট্রীয় গবেষণা কর্মসূচি চালাচ্ছে রাশিয়া।
