কেন যশোরের ভগবতীতলা গ্রামে ঈদ ছাড়া গরু জবাই নিষিদ্ধ?
যশোর শহর থেকে মাত্র ৬ কিলোমিটার পূর্বে ভৈরব নদ ঘেষা এক শান্ত জনপদ ভগবতীতলা। আপাতদৃষ্টিতে দেশের আর দশটা সাধারণ গ্রামের মতো মনে হলেও, এই ভগবতীতলায় রয়েছে প্রাচীন এক লোকবিশ্বাস। এই বিশ্বাস অনুসারে এখানে বছরের পর বছর কোরবানি ঈদ ছাড়া জবাই হয় না পশু। শুধু তাই নয়, গ্রামে উৎপাদিত গরুর দুধও বিক্রি করেন না কোনো গৃহস্থ।
