অচল ডেমু ট্রেন সচলে কী উদ্যোগ সরকারের?
যান্ত্রিক ও প্রযুক্তিগত ত্রুটির কারণে মাত্র তিন থেকে সাত বছরের মধ্যে পুরোপুরি অচল হয়ে পড়ে ডেমু ট্রেনগুলো। এবার সেগুলো সচল করতে উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। প্রাথমিকভাবে পরীক্ষামূলক প্রকল্প হিসেবে, সব কিছু ঠিক থাকলে আবারও যাত্রী পরিবহন করবে দুটি ট্রেন।
