দিনে দিনে কেন কমছে চামড়ার চাহিদা?
গত বছর চেয়ে এবার প্রতি বর্গফুট চামড়ার দাম ২টা টাকা বাড়ানো হলেও সেই অনুসারে দাম পাচ্ছেন বিক্রেতারা। আড়তদারদের সিন্ডিকেটকে এজন্য দুষছেন তারা। অন্যদিকে আড়তদাররা বলছেন, ট্যানারি মালিকদের কাছে আগের বকেয়া থাকায় এবং তাদের নগদ অর্থের সংকটের কারণে বাজারে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। চামড়ার বাজারের কেন এই দরপতন? কোথায় অস্থিরতা এসব বিষয়ে টিবিএস পডকাস্টে শাওন হাসনাতের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও বর্তমান প্রধান উপদেষ্টা আফতাব খান। কী বলেছেন তিনি চলুন জেনে নেই।
