২৫০ ডলারে ট্রাম্পের প্রতিকৃতি যুক্ত করতে তোড়জোড় কেন?
যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে আবারও নতুন বিতর্কের জন্ম দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার দেশটির ২৫০ ডলারের নতুন নোটে ট্রাম্পের প্রতিকৃতি সংযুক্ত করার উদ্যোগ নিয়ে শুরু হয়েছে আলোচনা। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের ঘনিষ্ঠ কিছু কর্মকর্তা এ নিয়ে বেশ জোড়াজুড়ি শুরু করেছেন।
