ওমানকে উড়িয়ে দেওয়ার হুমকি; চুক্তি নিয়ে কেন তাড়াহুড়ো নেই ট্রাম্পের?
ডোনাল্ড ট্রাম্প যখন কথা বলেন, বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই বলেন। তিনি প্রায়ই বলে থাকেন, ইরানের সব শেষ হয়ে গেছে, নৌ-বাহিনী, বিমানবাহিনী, ওদের আকাশ প্রতিরক্ষাও ধ্বংস হয়ে গেছে, ওদের নেতারা সবাই মরে গেছে, ওদের আসলে কিছুই নেই। …..এবারও তার ব্যতিক্রম হয়নি। ২৭মে মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প বলেন, ইরান প্রায় নিঃশেষ হওয়ার পথে। তারা এখন চুক্তি করতে চাইছে কিন্তু আমরা সন্তুষ্ট নই।
