ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারে কি কিচেন ক্যাবিনেট ছিল?
ক্ষমতার কেন্দ্র কি সবসময় প্রকাশ্য থাকে? নাকি রাষ্ট্র পরিচালনার আড়ালে নীরবে কাজ করে যায় আরেকটি অদৃশ্য বলয়? বাংলাদেশে সাম্প্রতিক কিছু মন্তব্য ও অভিযোগ সেই প্রশ্নই নতুন করে সামনে এনেছে, যেখানে উঠে এসেছে 'কিচেন ক্যাবিনেট' নামের এক অনানুষ্ঠানিক শক্তি কাঠামোর কথা। রাজনৈতিক ও প্রশাসনিক মহলে এই শব্দটি নিয়ে ইতোমধ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক কৌতূহল ও বিতর্ক। বিগত অন্তর্বর্তী সরকারের কয়েকজন সাবেক উপদেষ্টার বিস্ফোরক মন্তব্যের পর সরকারের নীতিনির্ধারণী প্রক্রিয়ায় একটি অনানুষ্ঠানিক গোষ্ঠীর অতিরিক্ত প্রভাব খাটানোর অভিযোগকে কেন্দ্র করেই, এই আলোচনার সূত্রপাত।
