আবারও ইরানে মার্কিন হামলা কেন?
মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে যুদ্ধের শঙ্কা। যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলার মধ্যেই হরমুজ প্রণালি ও ইরানের বন্দরনগরী বন্দর আব্বাসকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনায় জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। পাল্টাপাল্টি হামলা, হুমকি আর শক্তি প্রদর্শনের ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। এরই মধ্যে অস্থির হয়ে উঠেছে আন্তর্জাতিক তেল ও এশিয়ার শেয়ারবাজার।
