সংযুক্ত আরব আমিরাতে ঈদ উল আজহা উদযাপন প্রবাসীদের
সংযুক্ত আরব আমিরাতজুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। ২৭ মে ভোরের প্রথম আলো ফুটতেই রাজধানী আবুধাবি থেকে বাণিজ্যিক নগরী দুবাই, শারজাহ, আজমান, উম্ম আল কুয়াইন, রাস আল খাইমাহ ও ফুজাইরাহসহ সর্বত্র ছড়িয়ে পড়ে ঈদের আনন্দধ্বনি।
