আরাফাত ময়দানে দেওয়া হচ্ছে হজের খুতবা
বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লির কণ্ঠে 'লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক' ধ্বনিতে মুখর হয়ে উঠেছে আরাফাতের ময়দান। মসজিদে নামিরা থেকে খুতবা দিচ্ছেন মসজিদে নববির প্রবীণ ইমাম ও খতিব শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুজাইফি। বাংলাসহ বিশ্বের ৫০টি ভাষায় অনুবাদ প্রচারিত হচ্ছে হজের খুতবা।
