লাল গালিচা পেরিয়ে ট্রাম্প গেল ক্রেতার ঘরে
বিশ্বজুড়ে সমাজমাধ্যমে ভাইরাল ডোনাল্ড ট্রাম্প অবশেষে যাত্রা করল নতুন ঠিকানায়। শেষ বেলায় মহিষটি পেল রাজসিক বিদায়। সাভারের রাবেয়া এগ্রো ফার্মের মালিকপক্ষ জানায়, ২৫ মে বিকালে আলোচিত এই প্রাণীকে ক্রেতা নিতে এলে খামারজুড়ে তৈরি হয় এক উৎসবমুখর পরিবেশ।
