বিচ্ছেদের পর যৌথ অভিভাবকত্বে সন্তানের স্বার্থ রক্ষা হবে কতটা?
দীর্ঘদিন ধরে জাপানে বিচ্ছেদের পর সন্তানের দায়িত্ব সাধারণত একজন অভিভাবকের কাছেই থাকত। ফলে অনেক ক্ষেত্রে বাবা বা মায়ের একজন, সন্তানের জীবন থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যেতেন। বিশেষ করে যে অভিভাবক আগে সন্তানকে নিয়ে আলাদা হতেন, বেশিরভাগ সময় তাকেই দেওয়া হতো অভিভাবকত্ব। তবে সেই বাস্তবতায় এসেছে বড় পরিবর্তন। ১ এপ্রিল দেশটিতে কার্যকর হয়েছে নতুন যৌথ অভিভাবকত্ব আইন। এই আইনের মাধ্যমে সন্তানদের যৌথভাবে দেখাশোনার আইনি অধিকার পাচ্ছেন বিচ্ছিন্ন দম্পতিরা।
