পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চাইছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ
আওয়ামী লীগের মতো বিএনপি সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চাইছে বলে মন্তব্য করেছেন এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। ২৫ মে বিকালে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে স্থানীয় এনসিপি আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
