TBS ৮টার সংবাদ, ২৫ মে ২০২৬
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন- টিবিএস ৮টার সংবাদ। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে এ আয়োজন। আজকের সংবাদের যা থাকছে- আইএমএফের কাছে নতুন শর্তে ৫ বিলিয়ন ডলার চায় সরকার; খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের; সড়ক, নৌ ও রেলপথে ঈদে ঘরমুখো মানুষের ভিড়; আরও ১৭ শিশুর মৃত্যুতে হাম ও উপসর্গে প্রাণহানি বেড়ে ৫৪৫; হরমুজ খুলে দিলে পারমাণবিক আলোচনায় প্রস্তুত যুক্তরাষ্ট্র, জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
