চাঁদে মানুষ পাঠাতে কতটা প্রস্তুত চীন?
মহাকাশে এক নতুন যুদ্ধ শুরু হয়েছে। আর এই যুদ্ধের মূল লক্ষ্য, চাঁদ। ২০৩০ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে চীন। সেই লক্ষ্য পূরণেই ইতিহাস গড়তে যাচ্ছে তারা। ২৪ মে উত্তর-পশ্চিম চীনের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে তিন নভোচারীকে নিয়ে মহাকাশে ডানা মেলেছে 'শেনঝু-23' মহাকাশযান।
