মিনি কোল্ড স্টোরেজে যেভাবে বাজিমাত রাজশাহীর জাহাঙ্গীরের
চাইনিজ রান্নায় ব্যবহারের জন্য ক্যাপসিকাম, বিটরুট, লেটুসসহ ১৩ ধরনের দামী শাকসবজি উৎপাদন করেন রাজশাহীর পবা উপজেলার থালতা গ্রামের কৃষক জাহাঙ্গীর হোসেন। তবে সংরক্ষণ সুবিধার অভাবে শীতকালীন এসব পণ্য বেশি উৎপাদন করতে পারতেন না; পেতেন না ন্যায্যমূল্যও। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ পাওয়ার পর পরিবর্তন হয়েছে তার অবস্থার।
