চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে তাণ্ডব চালিয়েছে কারা?
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে র্যাব ক্যম্পের দেয়ালসহ বিভিন্ন অবকাঠামো। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যাতে ঘটনাস্থলে অভিযান চালাতে না পারেন সেই জন্য অন্তত তিনটি স্থানে কেটে দেওয়া হয়েছে রাস্তা। ২৫ তারিখ দিবাগত রাত দুইটার দিকে এসব ঘটনা ঘটে। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকায়। র্যাব জানিয়েছে, রাস্তা কেটে দেওয়াসহ নানা প্রতিবন্ধকতার মধ্যেও রাতে ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
