হোল্ডিং সেন্টারে কাদের আটকে রাখবে শুভেন্দুর সরকার?
পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পরই বাংলাদেশ সীমান্তে কাঁটাতার দিতে উঠেপড়ে লেগেছে। অল্প কয়েকদিনের মধ্যেই বিএসএফকে জমি বরাদ্দ দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার ঘোষণা এলো, রাজ্যটির প্রতিটি জেলায় স্থাপিত হবে 'হোল্ডিং সেন্টার' বা আটক শিবির।
