কেন ভারতীয় জেন-জিদের আলাদা ভাবছেন সিজেপির প্রতিষ্ঠাতা?
ককরোচ বা তেলাপোকা কখনো মরে না। আপনারা অ্যাকাউন্ট হ্যাক করতে পারেন, কিন্তু এই আন্দোলনকে হ্যাক করতে পারবেন না। নিজের ইনস্টাগ্রাম একাউন্টে কথাগুলো লিখেছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। ব্যাঙ্গাত্মক এই অনলাইন প্ল্যাটফর্মটির ওয়েবসাইট ব্লক করে দেওয়ার প্রেক্ষিতে তিনি আরও লিখেছেন, আমরা থামব না। এই স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আমরা আমাদের কণ্ঠ তুলেই যাব। প্রতিটি আক্রমণই ককরোচকে আরও শক্তিশালী করে তুলবে। এই আন্দোলনকে টেকসইভাবে এগিয়ে নেওয়া এবং পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার জন্য আমরা পরিকল্পনা করছি।
