রামিসা ধর্ষণ ও হত্যার বিচার শেষ কবে? কী জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী?
শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় ২৪ মে আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আগামী ৫ থেকে ৭ দিনের মধ্যে বিচার কাজ সম্পন্ন হবে বলে জানান তিনি। রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
