কোন বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে মোদি-রুবিও বৈঠকে?
চার দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ২৩ মে সকালে ভারতের সাংস্কৃতিক রাজধানী কলকাতায় পা রাখার পর, তিনি পৌঁছান নয়াদিল্লিতে। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। কিন্তু এমন একটা সময়ে এই দুই নেতার সাক্ষাৎ হচ্ছে, যখন তীব্র জ্বালানি সংকটের মুখোমুখি পুরো বিশ্ব।
