বিজয়ের গল্প থেকে সংকটের বাস্তবতায় ইরান যুদ্ধ
ইরান যুদ্ধ তিন মাসেও শেষ হয়নি। ট্রাম্পের দ্রুত বিজয়ের আশা বাস্তবে রূপ নেয়নি, বরং যুদ্ধ দীর্ঘায়িত হয়ে যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগত ও রাজনৈতিক চাপ তৈরি করেছে। ইরান হরমুজ প্রণালীতে পাল্টা অবরোধ দিয়ে বৈশ্বিক জ্বালানি সংকট বাড়িয়েছে।ফলে তেলের দাম বেড়েছে, বিশ্ব অর্থনীতি চাপে পড়েছে। যুক্তরাষ্ট্রের ভেতরেও সমর্থন কমছে এবং মিত্র দেশগুলোও পুরোপুরি পাশে নেই। সব মিলিয়ে যুদ্ধ এখন ওয়াশিংটনের জন্য সাফল্যের বদলে জটিল সংকটে পরিণত হয়েছে।
