বাংলাদেশের ‘ডোনাল্ড ট্রাম্প’ যেভাবে জায়গা করল বিশ্ব দরবারে
ঈদুল আজহা সামনে এলেই বাংলাদেশে জমে ওঠে গরু-ছাগলের হাট। কিন্তু এবার সেই হাটের ভিড়ের মাঝে এক পশুকে ঘিরে শুরু হয়েছে শোরগোল। দেশের গণ্ডি পেরিয়ে সেই শোরগোল পৌঁছেছে বিশ্ব দরবারে। চলছে রাজনৈতিক উক্তি, কটূক্তিও।
