স্টারশিপ V3 কি মানব ইতিহাসের সবচেয়ে বড় মহাকাশ সাফল্য?
মহাকাশ বিজ্ঞানের ইতিহাসে যুক্ত হলো এক নতুন অধ্যায়। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে, অবশেষে মহাশূন্যে পাড়ি জমালো ইতিহাসের সবচেয়ে বড় এবং শক্তিশালী চালকবিহীন রকেট- 'স্টারশিপ V3'। টানটান উত্তেজনার পর, ২২ মে টেক্সাসের উৎক্ষেপণ কেন্দ্র থেকে সফলভাবে উড্ডয়ন করে স্পেসএক্সের এই চালকবিহীন রকেটটি।
