হামলা করলে বিএনপিকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে: ইসহাক সরকার
হামলা করলে বিএনপিকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকার। দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে ২৩ মে রাজধানীর বাংলামোটরে এনসিপি কার্যালয়ে সামনে বিক্ষোভ সমাবেশে এসব বলেন তিনি।
