হরমুজ সংকটে ভারতকে কি বাঁচাতে পারবে ভেনেজুয়েলার তেল?
মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও হরমুজ প্রণালির অনিশ্চয়তায় ভারত এখন বিকল্প তেল উৎস খুঁজছে, যেখানে ভেনেজুয়েলা আবার আলোচনায় এসেছে। জ্বালানি তথ্য অনুযায়ী, চলতি মাসে দেশটি ভারতের তৃতীয় বৃহত্তম তেল সরবরাহকারীতে পরিণত হয়েছে এবং মে মাসে রপ্তানি প্রায় ৫০% বেড়েছে।আগামী সপ্তাহে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের ভারত সফরে তেল ও জ্বালানি সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে। এখন প্রশ্ন, এই সরবরাহ কি হরমুজ সংকটে ভারতের জন্য কার্যকর বিকল্প হতে পারবে?
