কর তদন্ত বন্ধের অভিযোগে নতুন বিতর্কে ট্রাম্প
মার্কিন ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। নিজ সরকারের বিরুদ্ধেই ১০ বিলিয়ন ডলারের মামলা ঠুকে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। আর সেই মামলারই এক নাটকীয় ও রহস্যময় রফাদফা বা মীমাংসা হয়েছে সম্প্রতি। কিন্তু এই মীমাংসার আড়ালে লুকিয়ে থাকা একটি অতিরিক্ত শর্ত এখন মার্কিন রাজনীতি আর আইনি অঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছে।
