ইউরেনিয়াম পেতে সবাই উদগ্রীব; কী বলছেন মোজতবা খামেনি?
ইউরেনিমায়; পারমাণবিক অস্ত্রের মূল উপকরণ। ইউরেনিয়ামের কারণেই টানা এক মাসের বেশি সময় ধরে ইরানে হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হত্যা করেছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ শীর্ষ সামরিক কর্মকর্তাদের। ধ্বংস করেছে একের পর এক সামরিক স্থাপনা। কিন্তু এত কিছুর পরও ইরানের কাছে মজুত ইউরেনিয়ামের নাগাল পায়নি ওয়াশিংটন। যা পেতে এখন রীতিমতো মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের কাছে রাখার ব্যাপারে আগ্রহী রাশিয়াও। কিন্তু এই ব্যাপারে ইরানের অবস্থান কী? কী বলছেন দেশটির নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি?
