এআই রোবটই কি জাপানের অর্থনীতির নতুন আশা?
বিশ্বজুড়ে প্রযুক্তির এক নীরব বিপ্লব চলছে। আর এই দৌড়ে এবার বড় এক লাফ দিতে যাচ্ছে প্রযুক্তির চিরচেনা পরাশক্তি জাপান। সম্প্রতি রয়টার্সের একটি নতুন জরিপে উঠে এসেছে এক চমকপ্রদ তথ্য। জাপানের গাড়ি নির্মাতা এবং পরিবহন সরঞ্জাম প্রস্তুতকারক কোম্পানিগুলো এই প্রযুক্তির ব্যবহারে সবচেয়ে এগিয়ে। এই খাতের প্রায় ৮০ শতাংশ প্রতিষ্ঠান ইতিমধ্যে এআই রোবট ব্যবহার করছে বা করার কথা ভাবছে।
