বিকৃত যৌনাচারে অভিযুক্ত শিহাব কীভাবে ছিলেন মাদ্রাসায়?
১৯ মে রাত সাড়ে ১১টার দিকে বনশ্রী সি-ব্লকের মাদ্রাসার এই বাথরুম থেকে উদ্ধার করা হয় আব্দুল্লাহর নিথর দেহ। মাদ্রাসা কর্তৃপক্ষ বলছে, মাগরিবের নামাজের সময় শেষবারের মতো দেখা যায় তাকে। পরে রাত ৮টার দিকে দীর্ঘ সময় বাথরুমের দরজা বন্ধ দেখে, সন্দেহ হয় অন্য শিক্ষার্থীদের। অনেক ডাকাডাকির পর সাড়াশব্দ না পেয়ে, দরজা ভেঙে গলায় ফাঁ'স দেওয়া অবস্থায় আব্দুল্লাহকে দেখতে পায় তারা।
