কেন্দ্রীয় ব্যাংকের যেসব পদক্ষেপে বিশেষজ্ঞদের উদ্বেগ
অব্যবস্থাপনার পাশাপাশি বেশ কয়েক বছর ধরেই উচ্চ মূল্যস্ফীতিতে রয়েছে বাংলাদেশ। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক সম্পর্ক বিভাগের প্রতিবেদন বলছে, ২০২৫ সালে বাংলাদেশের গড় মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৯ শতাংশ, যা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। আর সে কারণে নীতি সুদহার অপরিবর্তিত রেখে চলতি বছরের ৯ ফেব্রুয়ারি জানুয়ারি-জুন মেয়াদের জন্য সংকোচনমূলক মুদ্রানীতি ঘোষনা করেন সাবেক গভর্নর ড. আহসান এইচ মনসুর। তবে এর মধ্যে সরকারে এসেছে পরিবর্তন। পরিবর্তন এসেছে গভর্নরের চেয়ারেও। তবে মূল্যস্ফীতি নামেনি। বরং বেড়েছে। এপ্রিলে দেশের সার্বিক মূল্যস্ফীতি ৯.০৪ শতাংশ। মার্চ মাসে যা ছিল ৮.৭১ শতাংশ।
