চট্টগ্রামের বাকলিয়া এলাকা যে কারণে রণক্ষেত্র
চট্টগ্রামের বাকলিয়া এলাকায় চার বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে পুরো এলাকা। অভিযুক্ত ব্যক্তিকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিতে সড়ক অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখিয়েছে শত শত বিক্ষুব্ধ মানুষ। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের ছোড়া গুলিতে আহত হয়েছেন দুই সংবাদকর্মী। ২১ মে বিকালে বাকলিয়ার ১৯ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান ঘাটা আবু জাফর রোড এলাকায় এই ঘটনা।
