কীভাবে দূষণমুক্ত করা হবে গুলশান-বনানী-বারিধারা লেক?
গুলশান, বনানী ও বারিধারা লেককে দূষণমুক্ত করে একটি দৃষ্টিনন্দন ও নাগরিকবান্ধব স্থানে রূপান্তর করতে কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। টিবিএসের এক প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা অনুযায়ী এই মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
