প্রতিদিন হাজার টাকার খাবার খায় সুলতান
গাজীপুর মহানগরের জুলার পার গ্রামে খামারি নাসিমুল ইসলামের খামারে বেড়ে ওঠা বিশাল আকৃতির ফ্রিজিয়ান জাতের ষাঁড় 'সুলতান'। প্রায় ২৭ মণের বেশি ওজনের এই গরুটিকে দেখতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে উৎসুক মানুষ ভিড় জমাচ্ছেন।
