AI দুনিয়ার অন্ধকার বাস্তবতা প্রকাশ পেল আদালতে
ক্যালিফোর্নিয়ার আদালতে কেবল ওপেনএআই জয়ী হয়নি, বরং জয় হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই তৈরির প্রতিযোগিতার। আইনি মারপ্যাঁচে ইলন মাস্ক হয়তো এই মামলায় হেরে গেছেন। কিন্তু এই রায় বিশ্বকে দিয়েছে এক স্পষ্ট বার্তা। এআই আসলে মানবতার কল্যাণের কোনো চ্যারিটি নয়; বরং এটি কোটি ডলারের ব্যবসা।
