ফ্ল্যাট বিক্রয়ে প্রতারণার মামলায় বিদিশা এরশাদের কারাদণ্ড
৭৫ লাখ টাকা মূল্যের ফ্ল্যাট বিক্রয়ে প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম এই রায় ঘোষণা করেন। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
