মার্কিন সিনেটে ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করার প্রস্তাব পাস
ইরান ইস্যুতে ক্রমেই বেপরোয়া হয়ে উঠছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সকাল-সন্ধ্যা দেশটিতে হামলার হুমকি দিচ্ছেন। এ অবস্থায় আগ্রাসী ট্রাম্পের লাগাম টেনে ধরেছে মার্কিন সিনেট। ইরানে যুদ্ধ পরিচালনার ক্ষমতা সীমিত করার একটি প্রস্তাব ৫০-৪৭ ভোটের ব্যবধানে পাস হয়েছে।
