গোপন নথি ফাঁস: ইমরানকে হটিয়েই যুক্তরাষ্ট্রের মননে পাক আর্মি
বলা হয়ে থাকে, পাকিস্তানের রাজনীতি মানেই ট্রিপল A. A for Allah, A for America, A for Army. ১৯৪৭ সালে ধর্মের ভিত্তিতে স্বাধীন হওয়া এই দেশটিতে আজ অব্দি গুরুত্বপূর্ণ নীতিনির্ধারক- পাক আর্মি। আজকের ফিল্ড মার্শাল আসিম মুনির তারই উজ্জ্বল দৃষ্টান্ত। বিশ্ব থেকে ইমপেরিয়ালিজম বা উপনিবেশবাদ ধুয়ে-মুছে গেলেও এখনও পাকিস্তানের মতো অনেক দেশেই পরোক্ষভাবে ইমপেরিয়ালিজম জিইয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। একবিংশ শতাব্দীতে এসেও অন্য দেশের রাজনীতিতে নাক গলানোর স্বভাব ছাড়তে পারেনি সভ্যতার ধজ্বাধারী এই দেশটি।
