ভূমিসেবা হয়রানিমুক্ত করতে কী পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার?
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার এমন একটি ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে চায়, যেখানে ভূমিসেবা গ্রহণের জন্য মানুষকে আর অযথা অফিসে অফিসে ঘুরতে হবে না। দুর্নীতি বা হয়রানির শিকার হতে হবে না। ১৯ মে রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে তিন দিনব্যাপী 'ভূমিসেবা মেলা-২০২৬' উদ্বোধনকালে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
