ট্রাম্পের সিদ্ধান্তে কীভাবে ক্ষেপণাস্ত্র সংকটে পড়ল ইউরোপ?
ইউরোপে এতদিন একটি ধারনা ছিল, যদি কোনোদিন এই অঞ্চলে বিপদ আসে তাহলে 'বড় ভাই' হয়ে পাশে দাঁড়াবে আমেরিকা। ইউরোপ হয়তো রাজনৈতিকভাবে বিভক্ত হতে পারে, কিন্তু শত্রুর মোকাবিলায় ওয়াশিংটনের সামরিক ছাতাই হবে তাদের শেষ ভরসা। কিন্তু সেই বিশ্বাসে পানি ঢেলে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
