কী থাকছে নতুন ৫ টাকার নোটের নকশায়?
বাজারে আসছে নতুন ডিজাইন ও সিরিজের ৫ টাকা মূল্যমানের নতুন নোট। ১৯ মে থেকে নতুন নোটটি বাজারে পাওয়া যাচ্ছে। প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস এবং পরে অন্যান্য শাখা অফিস থেকে ৫ টাকার এই নোট ইস্যু করা হবে বলে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
