ট্রিলিয়ন ডলারের অর্থনীতি ও কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের
সরকার নতুন অর্থনৈতিক পরিকল্পনায় ২০৩১ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গঠন ও ১ কোটি কর্মসংস্থান তৈরির লক্ষ্য নির্ধারণ করেছে। এ জন্য প্রবৃদ্ধি, বিনিয়োগ, রপ্তানি বৈচিত্র্য এবং রাজস্ব আদায় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
