যুক্তরাষ্ট্র থেকে কেন বিলিয়ন ডলারের কৃষি পণ্য কিনবে চীন?
যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে কি তবে নতুন কোনো সমীকরণ তৈরি হচ্ছে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বেইজিং শীর্ষ সম্মেলনের পর ওয়াশিংটন দাবি করছে- চীন এখন থেকে প্রতি বছর শত কোটি ডলারের মার্কিন কৃষি পণ্য কিনবে। শুধু তাই নয়, এই চুক্তির আওতায় চীন ৪০০-এরও বেশি মার্কিন উৎপাদন কেন্দ্রের অনুমোদন নবায়ন করবে। ফলে মার্কিন গরুর মাংস যেমন বেইজিংয়ের বাজারে সহজে ঢুকতে পারবে, তেমনি বার্ড ফ্লু মুক্ত মার্কিন অঙ্গরাজ্যগুলো থেকে হাঁস-মুরগির মাংস আমদানিও আবার শুরু করবে চীন।
