ইসির গোড়া থেকে আগা পর্যন্ত পরিবর্তনের হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর
নির্বাচন কমিশনকে গোড়া থেকে আগা পর্যন্ত পরিবর্তন করার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ১৮ মে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)-এর নবনির্বাচিত কমি অভিষেক ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, আরেকটি গণ-অভ্যুত্থান হলে প্রথমেই নির্বাচন কমিশনে হাত দেওয়া হবে যাতে এই প্রতিষ্ঠানটিকে আপাদমস্তক পরিবর্তন করা যায়। বিগত নির্বাচনে চরম 'ইলেকশন ইঞ্জিনিয়ারিং' হয়েছে দাবি করে এর তীব্র সমালোচনা করেন এবং এই প্রক্রিয়ার সঙ্গে জড়িতদের ভবিষ্যতে দেশের মাটিতে বিচার করার অঙ্গীকার করেন।
